বিভ্রাট কেটেছে গ্রামীণফোনে
সোমবার প্রায় আধাঘণ্টা ভোগান্তির শিকার শিকার হয়েছেন দেশের সবেচেয়ে বেশি গ্রাহকের অপারেটর গ্রামীণফোন। ফলে বিকেলে ভয়েস কল, ইন্টারনেট ও এসএমএস সেবা নিয়ে বিড়ম্বনায় পড়েন গ্রাহক।
সাথে সাথেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়ে পোস্ট দিতে শুরু করেনে ভুক্তভোগীরা। সেখানে অভিযোগে লেখা হয়, গ্রামীণফোনের নেটওয়ার্ক পাচ্ছি না! জ্যান্ত সিমকে নট রেজিস্টার্ড অন নেটওয়ার্ক বলছে। জিপির কাহিনীটা কী রে ভাই!
ভোগান্তির কথা স্বীকার করে গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়, কারিগরি সমস্যার কারণে কিছু গ্রাহকের কল ও ইন্টারনেট সেবা ব্যবহারে সাময়িক সমস্যা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে সমস্যাটি সমাধান করেছেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
এ নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, কারিগরি সমস্যার কারণে কিছুসংখ্যক গ্রাহক কল ও ইন্টারনেট সেবা ব্যবহার করতে কিছুটা সমস্যায় পড়েন, যা এরই মধ্যে সমাধান করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের সেপ্টেম্বরে কারিগরি সমস্যার কারণে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাট ঘটেছিল। একই বছরের ফেব্রুয়ারিতে ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় দুই ঘণ্টা গ্রামীণফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল।







